Header Ads

Header ADS

Ratsasan - Demon (পিশাচ)


মানুষ একজনের ভালবাসায় আর এক জন সিক্ত হয়। এক্ষেত্রে কেউ দেখতে সুন্দর না কুৎসিত সেটা কখনই বিবেচনায় আনা ঠিক না। ধ্রুপদী এই সত্য আমরা সবাই জানলেও বাস্তব জীবনে খুব কমই এর ব্যবহার করি।
অরূন ১২ বছর থেকে নিজেকে প্রস্তুত করছে চলচিত্র বানানোর জন্য। নতুন হওয়ার কারণে সব প্রযোজ্যক তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। একসময় বাধ্য হয়ে সে পুলিশ এ যোগদান করে। তার যোগদানের পরে এক কিশোরীর নিখোঁজ এর এফাআইআর হয়। তার বাসা থেকে পুলিশ একটি গিফট বক্স উদ্ধার করে যেখানে  একটি পুতুল এর নষ্ট করা মাথা থাকে। অরূন তার সিনেমার জন্য সংগ্রহ করা খবরের কাগজের কাটিং ঘেটে খুজে পায় কিছুদিন আগে সাম্যুক্তা নামে আর একজন মেয়ে নিখোজ হয়েছিল, যাকে অনুরূপ কায়দায় খুন করা হয়। তার দু চোখ উপড়ে ফেলে, মাথার সব চুল তুলে ফেলে, দাঁত ফেলে দিয়ে , যৌনাংগ ক্ষতবিক্ষত করে লাশ কোন এক জায়গায় ফেললে দিয়ে চলে যায়। অরূন কি পারবে পাজল এর টুকরা গুলো মিলিয়ে খুনী কে তা খুঁজে বের করতে?
বিরতির পরে অনেকগুলো প্রশ্ন মাথায় আসেঃ

  1. খুনীর মোটিভ কি?
  2. কিশোরীগুলোকে সে এত বেশী অত্যাচার কেন করছে?
  3. খুন হওয়া মেয়েগুলোর সাথে তার সম্পর্কটা ঠিক কোথায়?
  4. কেন শুধুমাত্র একটি নির্দিষত বয়সের মেয়েরা খুনীর শিকার হচ্ছে?
রেসিং কার গতির এই সাইকো থ্রিলার টি শুরু থকে শেষ পর্যন্ত আপনাকে বিমোহিত করে রাখবে। এটি কিছু দানবকে দেখায় যারা  আমাদের সাথে মানুষের মত করে মিশতে থাকে। বিজিএম ভালো ছিল। স্ক্রীনপ্লে বেশ ভাল। প্রত্যেকতা ঘটনা একটার পরে আর    একটা একদম পরিপাটি করে সামনে আনা হয়েছে। কিছু জায়গা হয়ত সংক্ষিপ্ত করা যেত, কিন্তু পুরোপুরি বাতিল বলে চালিয়ে দেবেন এইরকম কোন জায়গা খুঁজে পাবেন না। গতানুগতিক মারদাংগা তামিল সিনেমার বাইরে যে কাজগুলো হয় এটি তার মাঝে প্রথম দিকে থাকবে। মুখ্য চরিত্রে অরূণ(Vishnu Vishal) বেশ ভাল দক্ষতা দেখিয়েছেন, ভিজি (Amala Paul) মোটামুটি উতরে গেছেন । তবে আম্মু এবং মহিলা পুলিশ অফিসার এই দুজন তাদের চরিত্র অনুযায়ী শতভাগ দিয়েছেন।

চলচিত্রঃ Ratsasan
জনরাঃ ক্রাইম সাইকো থ্রিলার
আইএমডিবি রেটিংঃ ৯.১/১০

No comments

Powered by Blogger.