Header Ads

Header ADS

VB in Excel


কোন সংখ্যা কে বাক্য আকারে প্রকাশ করার জন্য এক্সেল এ ডিফল্ট কোন ফাংশন নেই। আপনি কোন সংখ্যাকে বাক্য আকারে দেখতে চাইলে আপনাকে একটি User define function বানিয়ে নিতে হবে। এর জন্য ভিজুয়াল বেসিক এর একটি কোড লাগবে। কোড টি আপনার স্প্রেডশীটে চালানোর জন্য প্রথমে আপনাকে Excel ফাইল টি Macro enabled এ সেভ করতে হবে, তারপরে ডেভেলপার মোড এ যেতে হবে।Macro enable করার জন্য save as এ উপর থেকে দু নাম্বারের macro enable workbook অপশনটি সিলেক্ট করুন। ডেভেলপার মোডে যাওয়ার জন্য অপশন থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক করুন তারপরে ডান পাশের মেনুবার থেকে ডেভেলপার মোড এ টিক চিহ্ন দিন। ফলে আপনার কাস্টমাইজ রিবনে ডেভেলপার ট্যাব টি চলে আসবে। এরপরে alt+f11 একসাথে চাপুন, এই শর্টকার্ট টি আপনাকে ভিজুয়াল বেসিক এর উইন্ডোতে নিয়ে যাবে, নতুন উইন্ডো টি আসার পরে ওপরের ট্যাব থেকে insert>module এ ক্লিক করুন। মডিউলে এই কোডটি পেস্ট করে সেভ করে ডেভেলপার মোড টি exit করুন। এখন এক্সেল ফাইলের যে কোন সেলে  = চেপে ফাংশন এ যান। Select a catagory থেকে User defined টি সিলেক্ট করুন। এরপরে সেল নাম্বার এর রেফারেন্স দিয়ে দিন। এখন যে রেজাল্টটি দেখাবে সেটি হাবিজাবি কিছু একটা লিখা দেখাবে !!!
হাবিজাবি কে শুদ্ধ বাংলায় প্রকাশ করতে ব্রম্মপুত্র ফন্ট টি ডাউনলোড করে নিন এবং সেল টি সিলেক্ট করে ফন্ট টি ব্রম্মপুত্র করে দিন ।

No comments

Powered by Blogger.