বাজিমাত - নাবিল মুহতাসিম
সিলেটের রাস্তায় এক ভবঘুরে তরুণের আগমনে যে কাহিনীর সূত্রপাত, ইউক্রেন, এরিয়া ফিফিটি ওয়ান, এক গাদা স্পাই এজেন্সীর ক্ল্যাশ, আমেরিকা, দার্জিলিং, তিব্বত, সিরিয়া, কোরিয়া সব শেষ এ ট্রিলোজির যবনিকাপাত ঘটল নিউক্লিয়ার ওয়্যারহেডবাহী এক বিশাল এয়ারক্র্যাফট ক্যারিয়ার এ।
বাজিমাত এ, এক সাথে গল্প চলেছে বেশ কয়েকটা। শুরুটা আসাদ কে দিয়ে (আহাদ না, ফ্ল্যাপে বড়সড় একটা মিস্টেক এটা)। কিসের টানে সে হাজির হল দার্জিলিং এ? কি এমন ঘটবে সেখানে যা পালটে দেবে সবকিছু। বাজিমাত এ চরিত্র অনেক, পুরোনোর সাথে যোগ হয়েছে নতুন কিছু। নতুন দের মাঝে এজেন্ট রোখসানা কে ভালো লেগেছে। কিন্তু তাকে এত কম সময় কাহিনীতে রাখা হয়েহে, হতাশাজনক। আগের প্লট এর সাথে নতুন সাবপ্লট গুলো ফিনিশিং টানা হয়েছে, যার দরুণ সব গুলো প্লট ঠিক ঠাক ভাবে সমাপ্তি পায় নি। পান চিবুতে চিবুতে স্ট্রাজেডি বলা সতীশ দা কে বেশ মনে ধরেছে। শমসের আর মাস্টার সিফাত এর বেলায় আর একটু ব্রিফ ডিসকাশান ভালো লাগত (পাঠকের চাওয়ার কোন শেষ নেই!)।
এসপিওনাজ থ্রিলার এর ইতিহাসে বাজিমাত বাংলাদেশে এক মাইলফলক। কিছু ছোটখাট ভুল ত্রুটি বাদে এটি একটি সুখপাঠ্য থ্রিলার সিরিজ।

No comments